মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

মৌলভীবাজারে জেলা জামায়াতের আমীর গ্রেফতার

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৮১ বার পড়া হয়েছে
মৌলভীবাজারে জেলা জামায়াতের আমীর গ্রেফতার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ জুলাই) রাতে মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান ও জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী বিবৃতিতে জানান, ‘আমাদের সম্মানিত জেলা আমীরের বিরুদ্ধে কোন মামলা নেই। অথচ অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে গভীর রাতে নিজস্ব বাসা থেকে গ্রেফতার করে ভিত্তিহীন মামলা দেয়ার তীব্র নিন্দা জানান নেতৃবৃন্দ।’
মৌলভীবাজার মডেল (সদর) থানার অফিসার ইনচার্জ এ কে এম নজরুল ইসলাম জানান, ‘দেশব্যাপী চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছিল জামাতের নেতৃবৃন্দ তারা সম্প্রতি ভারতের সাথে বাংলাদেশ সরকারের বিভিন্ন চুক্তি বাতিলের দাবির অজুহাতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদের ক্ষতিসাধন করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য গোপন বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা জামাতের আমীরকে গ্রেফতার করা হয়। এঘটনায় আটককৃত ব্যক্তিসহ কয়েকজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে। বিকেলে গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com