মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

কমলগঞ্জে পুলিশের উপর হামলা; গ্রেফতার ২

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ৫৭ বার পড়া হয়েছে
কমলগঞ্জে পুলিশের উপর হামলা; গ্রেফতার ২
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পুলিশ ফাঁড়ির এক কনেষ্টেবকে পুলিশ ফাঁড়ির ভেতরে থাপ্পড় মারলেন এক যুবক। গত রোববার (২৮ জুলাই) রাত সোয়া ৮ ঘটিকার সময় ঘটনা ঘটে।এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। পুলিশ দুইজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন-কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের পাবই গ্রামের আব্দুল মুমিনের ছেলে জাকির আহমেদ (২৫) ও তার আপন ছোট ভাই শাকিল আহমেদ (২০)।

পুলিশ সুত্রে জানা যায়, গত রোববার (২৮ জুলাই) সোয়া ৮টার সময় টিএসআই দীপক রায় এর নেতৃত্বে পুলিশ কনষ্টেবল হাবিুর রহমান, হুমায়ুন কবির ও শংকর সিনহা শমশেরনগর বাজারে আইন শৃংখলা ডিউটি করছিলেন।এ সময় বেপরোয়া গতিতে সহযোগিসহ এক যুবক মোটরসাইকেল নিয়ে কুলাউড়ার দিকে যাচ্ছিলেন। তখন ডিউটিরত অবস্থায় শমশেরনগর ফাঁড়ির পুলিশ সদস্য হাবিবুর রহমানকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কারণ জানতে চাইলে মোটরসাইকেলের চালক জাকির আহমেদ পুলিশের উপর হামলা চালায়। স্থানীয় জনতাসহ পুলিশ নম্বরবিহীন মোটরসাইকেলসহ ২ যুবককে আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন।

পুলিশ ফাঁড়িতে আসার পর এই যুবক মোটর সাইকেলের কোন কাগজপত্র দেখাতে পারেনি। তখন কথা-কাটাকাটির এক পর্যায়ে পুলিশ ফাঁড়ির আরেক কনষ্টেবল হুমায়ুন আহমদকে সজোরে ধাপ্পড় মারেন মোটর সাইকেল চালক জাকির আহমদ। পরে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার পর এ ঘটনায় টিএসআই দীপক রায় বাদী হয়ে ২ যুবকের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন এবং মোটরসাইকেলটি জব্দ করেন।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদের্শক জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা করেন। আটক ২ যুবককে গ্রেফতার দেখিয়ে সোমবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com