মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

ট্রাফিক পুলিশের কাজ করছে শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৯২ বার পড়া হয়েছে
ট্রাফিক পুলিশের কাজ করছে শিক্ষার্থীরা
কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার হটানোর এক দফা কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর থেকে কাজে নেই পুলিশ বাহিনী।
.
এতে গত মঙ্গলবার থেকে সড়কে শৃঙ্খলা মেরাতে ফের মাঠে নামে শিক্ষার্থীরা। পরে তাদের সঙ্গে যোগ দেয় বিভিন্ন সংগঠনের কর্মীরা। বৃষ্টি উপেক্ষা করে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ সরকারি কলেজের বিএনসিসি ও স্কাউট শিক্ষার্থীসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন। তারা উপজেলার বিভ্ন্নি মোড়, ভানুগাছ বাজার চৌমুহনী,শমশেরনগর চৌমুহনী, কাচাঁ বাজারসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে দাঁড়িয়ে যানজট নিরসনে দায়িত্ব পালন করছেন।
.
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কমলগঞ্জ সরকারি কলেজের বিএনসিসি ও স্কাউট শিক্ষার্থীসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ট্রাফিক চত্বরগুলোতে অবস্থান করে ট্রাফিক আইন মেনে চলার ব্যাপারে মানুষককে সচেতনতার পাশাপাশি যানজট নিরসন কার্যক্রম পরিচালনা করছেন। এসময় দেখা যায় জেব্রা ক্রসিং ব্যবহার না করেই রাস্তা পারাপার হতে যাচ্ছিলেন এক যুবক। সেখানে তাকে আটকান এক তরুণ। পরে সুরক্ষার সঙ্গে রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিং ব্যবহার করতে বাধ্য করা হয়।কমলগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী রিয়া, মুন্নী, যাবেদ সহ অন্যরা বলেন, ‌‘শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করে আমরা যানজট নিরসন করছি। এতে কিছুটা হলেও মানুষের ভোগান্তি কমছে।’

কমলগঞ্জ একতা সমাজ কল্যান পরিষদের সভাপতি ফাইজুর রহমান রাফি বলেন, আমরা সড়কের নিয়ম মেনে চলতে মানুষকে সচেতন করছি। যেহেতু ট্রাফিক পুলিশ কর্মবিরতিতে আছে, সেজন্য আমরা যানজট নিরসনে কাজ করছি।

দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক পুলিশ কর্মবিরতি রয়েছেন। শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করায় সাধারণ মানুষ খুশি। ট্রাফিকের দায়িত্ব পালন করায় শিক্ষার্থীদের সাধারণ মানুষ ধন্যবাদ জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com