মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

ভাঙ্গায় পুলিশের কাজে যোগদান উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত ।news,faridpur

মাহহমুদুর রহমান তুরান, ফরিদপুর
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৭১ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশের কাজে যোগদান উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে পুলিশের সদস্যবৃন্দ ছাড়াও ছাত্রদল, বিএনপি, ছাত্র সহ সাধারন জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন করেন। সোমবার বিকেলে  থানা প্রাঙ্গন থেকে  একটি বর্ণাঢ্য  শোভাযাত্রা বের হয়ে ভাঙ্গা – মাওয়া – ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা বিশ্বরোড গোলচত্বর হয়ে মালীগ্রাম, পুলিয়া এবং  পুখুরিয়া সহ বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে
আনুষ্ঠানিকভাবে জনসাধারণের মধ্যে সচেতনতামুলক তৈরি করে  ‌ তারা ‌ কাজে যোগদান করেন। শো়ভাযাত্রায় পুলিশ, পুলিশের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সদস্যবৃন্দ ‌ সুশীল সমাজের সদস্যবৃন্দ ‌ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ  সুপার তালাত মাহমুদ শাহান শাহ, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন আল রশিদ, অফিসার ইনচার্জ ( তদন্ত) মোঃ খায়ের ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ‌ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। ‌
 এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ  জানান, শত বর্ষের ঐতিহ্যবাহী একটি সংগঠনকে কলুষিত ও তাদের মনোবল ভেঙ্গে দেওয়ার জন্য একটি কুচক্রী মহল পুলিশের উপর হামলা এবং বিভিন্ন থানায় আক্রমণ করেছে। এতে অনেক পুলিশ সদস্য নিহত ও আহত হয়েছে। পুলিশ সবসময় যেমন জনগণের পাশে ছিলো ভবিষ্যতেও পাশে থাকবে ।
একই সাথে বৈষম্য বিরোধী আন্দোলনে  ট্রাফিকের দায়িত্ব পালনকারী  সব ছাত্রের প্রশংসা করেন। শহরের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের ধন্যবাদ জানান। এছাড়া এ সময় যে সকল ব্যক্তি রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সুশীল সমাজ ও সাধারণ জনগণ তাদের পাশে থেকেছেন তাদেরকেও ধন্যবাদ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com