শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

হোসেনপুরে পূর্ব শত্রুতার জেরে বাড়িঘর-দোকানে হামলা,ভাংচুর ও অগ্নিসংযোগ; নগদ টাকা লুটপাটের অভিযোগ

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে
হোসেনপুরে পূর্ব শত্রুতার জেরে বাড়িঘর-দোকানে হামলা,ভাংচুর ও অগ্নিসংযোগ; নগদ টাকা লুটপাটের অভিযোগ
কিশোরগঞ্জের হোসেনপুরে পূর্ব শত্রুতার জেরে বাড়িঘর ও দোকানে হামলা,ভাংচুর ও অগ্নিসংযোগ করে নগদ টাকা লুটপাট করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যদিকে ভুক্তভোগী  মো. আব্দুল কাদির হোসেনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে জরুরী প্রতিকার দাবি করেছেন।
অভিযোগপত্র ও অন্যান্য সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মো.আব্দুল কাদির উত্তর কুড়িমারা(আমতলা) নামক এলাকায় ‘রোমান ট্রেডার্স’ নামক ব্যবসা প্রতিষ্ঠানে রড,সিমেন্ট,টিন,গ্যাসের চুলা,পেট্রোল ও হার্ডওয়্যারী সামগ্রীর ব্যবসা করতেন। গত সোমবার (৫ই আগষ্ট) রাতে এ ব্যবসা প্রতিষ্ঠান ও তার বাড়িতে একই এলাকার হুমায়ুন কবির, সালমান মিয়া সহ কয়েকজন মিলে হামলা চালায়।
প্রথমে তারা দোকানের পেছনে অবস্থিত বাসা তালাবদ্ধ করে। পরে দোকানের  সার্টারের ২ টি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দোকানের গ্লাস ভাঙচুর করে নগদ এক লক্ষ টাকা ও ৪ টি পানির মোটর,গ্যাসের সিলন্ডার সহ প্রায় চার লাখ টাকার মালামাল নিয়ে যায়। এছাড়া যেসব জিনিস দোকানে ছিলো সেগুলোতে আগুন ধরিয়ে দিয়ে যায়। এতে প্রায় পাঁচ  লাখ টাকার ক্ষতি হয়। এদিকে এলাকাবাসী এ ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সরেজমিনে তথ্য সংগ্রহকালে, ভোক্তভোগী আব্দুল কাদির সাংবাদিকদের জানান, ওই দিন ঘটনার সময় উপজেলার হুমায়ুন কবির ও সালমান মিয়া কয়েকজন সন্ত্রাসীদের নিয়ে  আমার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে আগুন দেয়। এ ঘটনায় আমি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে ন্যায় বিচার নিশ্চিতের দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com