শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

গাভী পালনে অদম্য নারী মেহেরুন্নেছার ভাগ্য বদল

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে
গাভী পালনে অদম্য নারী মেহেরুন্নেছার ভাগ্য বদল
কথায় আছে, পরিশ্রম সৌভাগ্যের জননী। গাভী পালন করে তেমনি এক আলোড়ন সৃষ্টিকারী অদম্য সফল নারী উদ্যোক্তা মেহেরুন্নেছা। কঠোর পরিশ্রম ও প্রবল প্রতিভা মেহেরুন্নেছাকে স্বাবলম্বীর পথ দেখিয়েছে। তিনি কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের পশ্চিম ধূলজুরী গ্রামের আব্দুল মালেকের স্ত্রী।
জানা যায়, মেহেরুন্নেছা ২০১৭ সালে নিজস্ব অর্থায়নে বাড়ির আঙ্গিনায় গড়ে তোলেন গরু মোটাজাতাকরণ প্রকল্প। পরবর্তীতে ২০২০ সালে অগ্রনী ব্যাংক লিমিটেড হোসেনপুর শাখা থেকে ঋণ নিয়ে উক্ত প্রকল্পের কাজ সম্প্রসারণ করেন। বর্তমানে তার খামারে বিভিন্ন উন্নত জাতের ১৫টি গরু রয়েছে। গত ঈদুল আযহার কোরবানী হাটে গরু বিক্রি করে ৩ লক্ষ টাকা মুনাফা অর্জন করেন তিনি।
গরুর খাদ্যের জন্য তিনি  ধানের খড় মজুদ করে রেখেছেন। তা ছাড়া  গরু খাদ্য হিসেবে নিজস্ব জমিতে ঘাস রোপন করে ব্যয় সংকোচন করেছেন।
.
বৈজ্ঞানিক পদ্ধতিতে লিজকৃত ১ একর জমিতে গোবর দিয়ে জৈব সার তৈরি করে ধান চাষ করে বাম্পার ফলন ফলাচ্ছেন প্রতিবছর। মেহেরুন্নেছা ৪ কন্যা সন্তানের জননী হয়েও মেয়েদের নিয়ে দুশ্চিন্তিত নন।
.
প্রথম মেয়ে মৌসুমী আক্তার এসএসসিতে জিপিএ-৫, এইচএসসিতে জিপিএ-৪ এবং বিএসসি (অর্নাস) গণিত বিষয়ে প্রথম শ্রেণীতে উর্ত্তীন হয়ে বাংলাদেশ আনসার বাহিনীতে উপজেলা প্রশিক্ষক পদে চাকুরী করছেন। দ্বিতীয় মেয়ে মিফতাহুল জান্নাত শাপলা এবছর একটি সরকারী নার্সিং কলেজে প্রথম বর্ষে , তৃতীয় মেয়ে জান্নাতুল ফেরদৌস মৌ দশম শ্রেণী এবং চতুর্থ মেয়ে হুমায়রা জান্নাত মুনা দ্বিতীয় শ্রেণীতে অধ্যয়ন করছেন।
.
৮ম শ্রেনী পর্যন্ত লেখাপড়া জানা মেহেরুন্নেছা ছোট বেলা থেকেই জীবন গড়ার স্বপ্ন দেখেন। প্রথমে তিনি কর্ম হিসেবে বেঁচে নেন দর্জির কাজ। তিনি প্রতিরক্ষা ও শারীরিক দক্ষতা বিকাশের জন্য উপজেলা আনসার ভিডিপি থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হন।
এছাড়াও তিনি পৌরসভার উন্নয়ন কমিটি ও স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মনোনীত হয়েছেন। তার অক্লান্ত চেষ্টায় এলাকার ঝড়ে পড়া শিশুদেরকে সেকেন্ড চান্স এডুকেশন স্কুল প্রতিষ্ঠায় সহযোগিতা করে ঝড়ে পড়া রোধ করেন।
.
মেহেরুন্নেছা জানান,প্রবল ইচ্ছাই মানুষকে উন্নতির শিখরে নিয়ে যায়। নারীরা সমাজের বোঝা নয়। চার মেয়েকে তিনি শিক্ষিত করে তুলেছেন। তিনি আরও জানান,পারিবারিক জীবনে আর্থিক উন্নতির পাশাপাশি দেশ ও সমাজের উন্নয়ন করে যাবেন।
.
স্থানীয় বাসিন্দা রিনা আক্তার জানান, তিনি একজন সফল নারী। নারীরা সমাজের বোঝা নয়,তার প্রকৃত উদাহরন তিনি৷ তাকে দেখে অনেক নারীই অনুপ্রাণিত হচ্ছেন। তিনি নিজ চেস্টায় সফল হয়েছেন।
.
হোসেনপুর পৌরসভার সংরক্ষিত-২ আসনের মহিলা কাউন্সিলর পারভীন আক্তার জানান,নারীদের জন্য অনুকরনীয় হতে পারেন তিনি। নিজে সুন্দর ভাবে সংসারের লাগাম টেনে ধরেছেন। চার মেয়েকে পড়াশোনা করিয়েছেন।গাভী লালন পালন করে মেহেরুন্নেছার মত এমন নারী উদ্যোক্তার প্রয়োজন। তার এমন সাফল্য দেখে অন্য নারীরাও কর্মে এগিয়ে আসবে।
.
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল হোসাইন বলেন, মেহেরুন্নেছার মতো নারীরা সমাজ ও দেশকে এগিয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাকে গাভী পালনে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়েছে এবং তাকে সরকারি সুযোগ সুবিধা দেয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com