মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

নওগাঁয় ডিসির বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের মানববন্ধন

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে
নওগাঁয় ডিসির বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের মানববন্ধন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কটাক্ষ করে ডিসির বক্তব্যের প্রতিবাদ ও অপসারণের দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনের সড়কে এ কর্মসূচী পালিত হয়।

এসময় ছাত্র মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মিতালি প্রামানিক, অপূর্ব সরকার, শিক্ষক সমাজের প্রতিনিধি জাহিদ রব্বানী রাশিদ, নুসরাত জাহান জরি, শাকিল হোসেনসহ অন্যরা। মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন কর্মসূচী শেষে নওগাঁ জেলা প্রশাসক (ডিসি) গোলাম মওলা’র কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে।

বক্তারা বলেন- গত মাসে একটি সরকারি অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রশাসক (ডিসি) গোলাম মওলা মন্তব্য করেন- শিক্ষার্থীরা না বুঝে রাস্তা অবরোধ করে আন্দোলন করছে। এতে করে রাস্তাঘাটে যানজট সৃষ্টি হয় এবং আমাদের দূর্ভোগ পোহাতে হয়। আন্দোলনের কারণে দেশের রেমিটেন্স কম যাচ্ছে। অভিভাবকদের তাদের সন্তানদের ঘরে রাখার নির্দেশনামুলক বক্তব্য রাখেন।

ডিসির এ বক্তব্যটি সামাজিক মাধ্যকে ছড়িয়ে পরলে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ দেখা দেয়। এর প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী পালন করে এবং তার অপসারণের দাবি জানায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com