শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ভৈরবে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

হৃদয় আজাদ, ভৈরব, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে
ভৈরবে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জের ভৈরবে বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ও সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬আগষ্ট, শুক্রবার বাদ আছর স্থানীয় বিএনপি কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী মোঃ শাহিন। আলোচনা সভায় বক্তারা বলেন, ছাত্র জনতার আন্দোলন দমন ও অবৈধ ক্ষমতা ধরে রাখতে গিয়ে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় স্বৈরাচারী শেখ হাসিনা ও তার সন্ত্রাসি বাহিনী। এতে অসংখ্য মানুষ নিহত ও আহতের ঘটনা ঘটে। খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এ গণহত্যার বিচার নিশ্চিত করার আহবান জানান বক্তারা।

পরে কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে দোয়া ও মিলাদ মাহফিল শুরু হয়। সবশেষ বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনাসহ আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com