বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

নগরকান্দায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

মাহমুদুর রহমান (তুরান), ফরিদপুর
  • আপডেট সময় বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে
নগরকান্দায় বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় নিহত হয়েছে একজন। এতে উভয় গ্রুপের কমপক্ষে ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
.
নিহতের নাম কবির ভূঁইয়া (৫৫) সে কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ছাগলদী গ্রামের মৃত বশার ভূঁইয়ার ছেলে বলে জানাগেছে। সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল কবির ভূঁইয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
বুধবার (২১ আগষ্ট) সকাল হতে দুপুর পর্যন্ত দু’পক্ষের মধ্যে ধাওয়া – পাল্টা ধাওয়ার মাধ্যমে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জরিয়ে পরলে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়। আহতদেরকে নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত অবস্থায় কবির ভূঁইয়াকে ফরিদপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
জানাগেছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ ইসলাম রিংকু এবং কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এর মধ্যে দীর্ঘদিন স্থানীয় আদিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে।
.
বুধবার শহিদুল ইসলাম বাবুলের নগরকান্দায় পথসভায় অংশগ্রহণ করার কথা ছিলো। অন্যদিকে শামা ওবায়েদ ইসলাম রিংকু সমর্থিত সেচ্ছাসেবক দলের একটি অনুষ্ঠান হওয়ার ঘোষণা দেওয়া হয়। এই নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া পাল্টা ধাওয়া দিতে থাকে ও এক গ্রুপ অন্য গ্রুপের উপর হামলা চালায়। এসময় কমপক্ষে ৩০ জন আহত হয়। প্রথমে শহিদুল ইসলাম বাবুলের সমর্থকেরা উপজেলা সদর বাজার তাদের দখলে নেয়। ঘন্টা খানেক পর শামা ওবায়েদ ইসলাম রিংকুর সমর্থকেরা শহিদুল ইসলাম বাবুলের সমর্থকদের হটিয়ে সদর বাজার দখলে নেয়। এই ঘটনায় উপজেলার তালমার মোড়, ভবুকদিয়াসহ আরো কয়েকটি স্থানেও দুই পক্ষ অবস্থান নেয়।
.
নগরকান্দা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমান বলেন পুলিশ পরিস্থি নিয়ন্ত্রনে আনে, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com