বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে থেকে কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের শ্রীরামপুর, চন্ডীপুর, মহেশপুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দী এক হাজার পাচঁশত মানুষের মাঝে চাল, ডাল, চিড়া, মুড়ি ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মোটোফোনে মো. মহসিন মিয়া মধুর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকরে। তিনি বলেন, ‘১০ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ হাতে নিয়েছেন। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান।’
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। বন্যাসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে সবসময় ছিলেন ভবিষ্যতেও থাকবেন বলে তিনি জানান।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন,‘উপজেলার ৯টি ইউনিয়নে বন্যার সৃষ্টি হয়েছে। প্রয়োজনীয় এলাকায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বন্যার সার্বক্ষনিক নজরদারি রয়েছে। বরাদ্ধ এসেছে জনপ্রতিনিধিদের মাধ্যমে শুকনো খাবার বিতরণও শুরু হয়েছে।’
উল্লেখ্য-গত ৪ দিনের টানা বর্ষন ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধলাই নদীর চারটি স্থানে প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। বন্যায় উপজেলার ১৪৫টি গ্রাম প্লাবিত হয়েছে এবং লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। চরম দুর্ভোগে রয়েছেন বন্যা কবলিত এলাকার মানুষ।