সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

তাড়াইলে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা, অনিয়ম, অপকর্ম ও দুর্নীতির অভিযোগ এনে কিশোরগঞ্জের তাড়াইলে দামিহা উদয়ন কলেজের অধ্যাক্ষ আমিনুল ইসলামের পদত্যাগ ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

রবিবার (২৫ অগাস্ট) বেলা ১১ টার দিকে শিক্ষার্থীরা জড়ো হয়ে ঘণ্টাব্যাপী কলেজ ক্যাম্পাসের ভেতরে এ বিক্ষোভ ও মানববন্ধন পালন করেন। এ সময় শিক্ষার্থীদের ‘দফা এক দাবি এক, অধ্যক্ষের আমিনুল ইসলামের পদত্যাগ’ এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে প্রতিষ্ঠান প্রাঙ্গণ। দাবি আদায় না হলে শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও লাগাতার কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

এ সময় বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা সংক্ষিপ্ত বক্তব্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই অধ্যক্ষ কলেজ থেকে স্বেচ্ছায় পদত্যাগ না করলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

জানা যায়, কলেজের প্রতিষ্ঠাতা জাতীয় পার্টির মহাসচিব কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুর এপিএস দামিহা উদয়ন কলেজের সদ্য বিদায়ী সভাপতি আমিরুল ইসলাম বাবলুর সাথে যোগ সাজশে রমরমা শিক্ষক নিয়োগ বাণিজ্য করেছেন ও বিভিন্ন খাতওয়ারী লুটপাট করেছেন অধ্যাক্ষ আমিনুল ইসলাম। সভাপতি আমিরুল ইসলাম বাবলুর স্ত্রী ইসলামি শিক্ষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষক নাজমুন নাহার জুঁই ও আরেক নিকটাত্মীয় বাংলা বিভাগের শিক্ষক জহিরুল ইসলাম হীরা তারা অযোগ্য হওয়া সত্বেও ক্ষমতার দাপটে শিক্ষকতার পেশায় নিয়োজিত আছেন।

শিক্ষার্থীরা বলেন, এইচএসসি পরীক্ষার ফরম পূরণে সরকার নির্ধারিত ফি থেকে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে প্রতিবছর অতিরিক্ত ফি নিয়ে থাকেন। শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সাথে অশালীন ভাষা ব্যবহার করে তাদের চরম অপমান করার প্রমাণও রয়েছে। তারা আরও বলেন, অধ্যাক্ষ আমিনুল ইসলামের নেতৃত্বে কলেজের প্রশাসনে দুর্নীতি ও স্বজনপ্রীতির সংস্কৃতি জেঁকে বসেছে, যা শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে। অভিযোগ ওঠার পর তিনি পলাতক হন। প্রশাসন যদি যথাযথ ব্যবস্থা না নেয়, তবে তারা তীব্র আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন।

স্থানীয়দের সাথে কথা হলে তারা জানায়, দামিহা উদয়ন কলেজের দুর্নীতিবাজ অধ্যাক্ষ আমিনুল ইসলামের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন আর্থিক ও অনিয়মের অভিযোগ রয়েছে। সাবেক সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুর এপিএস আমিরুল ইসলাম বাবলু নিয়মবহির্ভূতভাবে দীর্ঘদিন যাবত অবৈধভাবে সভাপতির দায়িত্ব পালন করেছেন।

সভাপতি আমিনুল ইসলাম বাবলু অত্র এলাকায় বসবাস না করেও অধ্যাক্ষের সাথে যোগসাজশে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেছেন। অধ্যাক্ষ ও সভাপতির ব্যাপক দুর্নীতি ও অনিয়মের কারণে শিক্ষা প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ণের পাশাপাশি অসন্তোষ তৈরি হচ্ছে কলেজের অভিভাবক ও স্থানীয় সচেতন ব্যক্তিবর্গদের মধ্যে।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন এমপি, ও নেতাকর্মীদের সাথে সক্ষমতা করে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করে অধ্যাক্ষ আমিনুল ইসলাম। বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। তাই তার পদত্যাগ ও তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা।

এ বিষয়ে অধ্যক্ষ আমিনুল ইসলামের সাথে ফোনে কথা হলে তিনি বলেন, একটি চক্র তাকে সমাজে হেয় করার জন্য তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন। আর চক্রটি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে এই বিক্ষোভের আয়োজন করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com