সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

চাচা ও ভাতিজাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারীদের একজন নিহত

সাজ্জাদ হোসেন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে
চাচা ও ভাতিজাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারীদের একজন নিহত

টাঙ্গাইলের নাগরপুরে পূর্ব শত্রুতার জের ধরে চাচা ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। অপরদিকে তাৎক্ষণিক গণপিটুনিতে হামলাকারীদের একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নাগরপুর উপজেলার ধুবুরিয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন আ. ছাত্তার (৫০) এবং আসাদুল (২৮), তালেব মিয়া (৩৫)। ছাত্তার ও আসাদুল সম্পর্কে আপন চাচা-ভাতিজা। টাঙ্গাইলের পুলিশ সুপার সাইফুল ইসলাম তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতা ও মাদক ব্যবসার জের ধরে কয়েকজন দুর্বৃত্ত রাতে আসাদুলের ওপর হামলা করে। হামলাকারীরা তাকে কুপিয়ে হত্যা করে। এ সময় আসাদুলের চাচা ছাত্তার মিয়া ঘটনাস্থলে পৌঁছালে তাকেও উপর্যুপরি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা চলে যায়। এ সময় আশপাশের লোকজনের চিৎকারে স্থানীয় লোকজন ধাওয়া করে হামলাকারীদের মধ্যে আবু তালেবকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নাগরপুর থানার ওসি এইচএম জসিম উদ্দিন জানান, নিহত চাচা-ভাতিজার লাশ হাসপাতালে এবং ঘাতক তালেবের লাশ ঘটনাস্থলে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com