সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নিকলীতে ৭৮ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আসামি করে মামলা

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

নিকলী উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ ৪নং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলায় ৭৮ জনকে আসামী করে ৪নং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিকলীর নানশ্রী এলাকার ব্যবসায়ী উপজেলা বিএনপির সদস্য মোঃ শাহ আলম বাদী হয়ে অভিযোগ দায়ের করলে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেনাজ আফরোজ অভিযোগটি এফআইআর করার জন্য অফিসার ইনচার্জ, নিকলী থানাকে আদেশ প্রদান করেন। শনিবার সকালে (৭সেপ্টেম্বর) নিকলী থানায় মামলাটি এফআইআর করা হয়।

এতে আসামী করা হয় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুছ ভূইয়া জনি, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ তাহের আলী, নিকলী সদর ইউপি চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপ, কারপাশা ইউপি চেয়ারম্যান আমান খান, সিংপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, ছাতিরচর ইউপি চেয়ারম্যান ইয়ার খান চৌধুরী ও গুরুই ইউপি চেয়ারম্যান তোতা মিয়াসহ ৭৮ আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরো ২০০ জন।

নিকলী থানা ওসি মোঃ মোশারফ হোসেন মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com