শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলা, ইউপি চেয়ারম্যান জুয়েল গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলা, ইউপি চেয়ারম্যান জুয়েল গ্রেপ্তার

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় আসামি জহিরুল ইসলাম জুয়েল (৪২) নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারের পর তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শ্রীমন্তপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জহিরুল ইসলাম কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শ্রীমন্তপুর এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে। তিনি রশিদাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।  

র‌্যাব-১৪ ও মামলার এজহার সূত্রে জানা যায়, কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েলসহ অন্য আসামিরা দা, রামদা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, পেট্রলবোমা, ককটেল, পাইপগান, পিস্তলসহ ছাত্র-জনতার মিছিলের ওপর হামলা করেন। হামলায় মো. সুজন মিয়া নামের একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে এ ঘটনায় গত ৯ সেপ্টেম্বর মো. সুজন মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করেন। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শ্রীমন্তপুর এলাকা থেকে মামলার আসামি ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েলকে গ্রেপ্তার করেন র‌্যাব।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েলকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে থানায় হস্তান্তর করার পর দুপুরে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com