মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

সাঁথিয়ায় নদীতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৩ বার পড়া হয়েছে
সাঁথিয়ায় নদীতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

পাবনার সাঁথিয়ায় পানিতে ডুবে আয়শা খাতুন (৪) ইনামুল হক (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা এগারোটার দিকে উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আয়শা খাতুন পুন্ডুরিয়া গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে ও ইনামুল হক আটিয়াপাড়া গ্রামের আজাদুলের ছেলে। দুই শিশু সম্পর্কে মামাতো-ফুপাত ভাইবোন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর) শিশু ইনামুল হকের নানী মারা যান। ঐদিন ইনামুল তার মা-বাবার সাথে নানা মোশারফ হোসেনের বাড়ি এসে থেকে যায়। শনিবার (২৮ সেপ্টেম্বর) মোশারফ হোসেনের স্ত্রীর কুলখানির আয়োজন চলছিল। এতে পরিবারের লোকজন ব্যস্ত ছিলেন।

এদিকে, হাফিজুলের মেয়ে আয়শা ও আজাদুলের ছেলে ইনামুল বাড়ির পাশে ফুটবল খেলছিল। খেলার এক পর্যায়ে বলটি বাড়ির পাশের কাগেশ্বরী নদীতে পড়ে যায়। তারা বল তুলতে গিয়ে দুজনই ডুবে যায়। বেলা ১টার দিকে পরিবারের লোকজন নদীতে পানি আনতে গেলে তাদের দুজনকে বলসহ ভাসতে দেখে। তাদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প কর্মকর্তা ডা. ফাতেমা-তুজ-জান্নাত বলেন, তাদের মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

করমজা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগচি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, পুন্ডুরিয়া গ্রামে দুইটি শিশু পানিতে ডুবে মারা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com