শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

কিশোরগঞ্জে র‌্যাব সদস্যর ছেলে পানিতে ডুবে মৃত্যু

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে র‌্যাব সদস্যর ছেলে পানিতে ডুবে মৃত্যু

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সার্জেন্ট তরিকুল ইসলামের ছেলে মো. তানভিরুল ইসলাম ফাহিম (১৪) পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। 

জানা যায়, দুপুরে ক্যাম্পের ভিতরের পুকুরে গোসল করতে যায় দুই সহোদর ভাই। পুকুরে থাকা অকেজো একটি স্পীড বোর্ডে ওঠে খেলতে থাকার এক পর্যায়ে বড় ভাই ফাহিম পানিতে পড়ে গিয়ে আর ওঠতে পারে নি। ছোট ভাই তৌফিক (১৩) মনে করেছিল তার ভাই গোসল শেষ করে বাসায় চলে গিয়েছে। অনেক খোঁজাখুজি পর তাকে পুকুরের পানির তলদেশ থেকে উদ্ধার করা হয়। তারা কেউ সাতার জানতো না। চাকরি সুবাদে তারা পরিবার নিয়ে ক্যাম্পের ভিতরেই থাকতেন।

পরে জরুরি ভিত্তিতে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com