সোমবার, ৭ অক্টোবর সকাল ১১ টায় শহরের জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে শিল্পীবৃন্দ কালচারাল অফিসার তানিয়া ইসলাম ঝুমুরের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ, শিল্পীদের বিভাজন সৃষ্টিসহ নানা অভিযোগ তুলে ৪ দফা দাবি জানায়।
চার দফা দাবিগুলো হলো-
- কালচারাল অফিসার তানিয়ার ইসলাম ঝুমুরের অপসারন ও তার দুর্নীতির জন্য আইনী ব্যবস্থা নেয়া।
- শিল্পকলার নির্বাচন প্রক্রিয়ার স্বার্থে আন্দোলনকারীদের একজনকে সমন্বয়ক/প্রতিনিধি রেখে অন্তবর্তী কমিটি গঠন।
- পুরাতন সকল সদস্যপদ বাতিল করে দ্রæততম সময়ের মধ্যে প্রকৃত শিল্পীদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে ভোটার তালিকা প্রণয়ন এবং সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে র্পূণাঙ্গ কমিটি গঠন
- শিল্পকলার গত দুই বছরের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ।
সংবাদ সম্মেলনে চার দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলেও জানায় শিল্পীবৃন্দ। এ বিষয়ে কথা বলতে কালচারাল অফিসার তানিয়া ইসলাম ঝুমুরের ফোন নাম্বারে বেশ কয়েকবার ফোন করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য, কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি সংস্কারের ৪ দফা দাবিতে গত ৮ সেপ্টেম্বর থেকে মানববন্ধন, অবস্থান কর্মসূচি, মশাল মিছিল, গ্রাফিতিসহ নানা কর্মসূচি করে আসছে জেলার শিল্পীবৃন্দ। তারই ধারাবাহিকতায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।