শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জে বেশি দামে ডিম বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৯৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে বেশি দামে ডিম বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জে বেশি দামে ডিম বিক্রি করার দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বিন্নাটি বাজার ও কটিয়াদী উপজেলার আচমিতা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।

এসময় সহযোগিতায় ছিলেন-কিশোরগঞ্জ জেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা এ কে এম সিয়াম হোসেন ও জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা।  

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, সোমবার (৭ অক্টোবর) দুপুরে ডিম, ব্রয়লার মুরগি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকির জন্য কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বিন্নাটি বাজার ও কটিয়াদী উপজেলার আচমিতা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রাণিসম্পদ অধিদফতর কর্তৃক নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি না করা, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করা, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিম বিক্রি করা ও মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে সদর উপজেলার বিন্নাটি বাজারের আল মদিনা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা ও কটিয়াদী উপজেলার আচমিতা বাজারের আচমিতা মায়ের দোয়া ডিমের আড়তকে এক লাখ টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়েছে।

ভোক্তা অধিকার রক্ষায় অধিদফতরের এ সব কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com