শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

কিশোরগঞ্জ-২ আসনের সাবেক এমপি সোহরাব উদ্দিন গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ-২ আসনের সাবেক এমপি সোহরাব উদ্দিন গ্রেপ্তার

কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশ, হামলা চালানো এবং তাতে অর্থের যোগান দেয়ার অভিযোগে কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া থানায় তার নামে চারটি মামলা রয়েছে, যার মধ্যে দুটি মামলায় এক নম্বর এবং দুটিতে তিন নম্বর আসামি তিনি।

বুধবার (৯ অক্টোবর) বিকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার এক বার্তায় বলা হয়, ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের ডিবি কার্যালয়ে সাবেক এই সংসদ সদস্যকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়েছে ওই বার্তায়।

প্রসঙ্গত, ২০১৪ সালে প্রধান বিরোধী দল বিএনপি ও অন্যান্য বিরোধীদের ছাড়াই হওয়া নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে প্রথমবারই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হন সোহরাব উদ্দিন। পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন সোহরাব উদ্দিন। গত জানুয়ারির বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে কটিয়াদি ও পাকুন্দিয়া নিয়ে গঠিত কিশোরগঞ্জ-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন তিনি। নৌকার প্রার্থী পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দকে ২১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন সোহরাব উদ্দিন। কাহার আকন্দ বঙ্গবন্ধু হত্যা মামলা, ২০০৪ সালের ২১ অগাস্টের গ্রেনেড হামলা মামলা এবং ২০০৯ সালের বিডিআর বিদ্রোহ মামলাসহ কয়েকটি আলোচিত মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন। এই আসনেই একাদশ সংসদে সদস্য ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ। পুলিশের প্রভাবশালী দুই কর্মকর্তাকে টেক্কা দিয়ে ভোটে জেতার কারণে জাতীয় রাজনীতিতে উঠে আসেন কিশোরগঞ্জ আওয়ামী লীগের সাবেক এই নেতা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com