শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে অসহায় নারী-পুরুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মো. মনিরুল হক রাজনের উদ্যোগে শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া মন্দির প্রাঙ্গণে এসব বস্ত্র বিতরণ করা হয়।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মো. মনিরুল হক রাজন, জেলা পূজা উদযাপন কমিটি সহ সভাপতি প্রদীপ কুমার সরকার, মো.শফিকুল ইসলাম কাঞ্চন যুগ্ম আহ্বায়ক হোসেনপুর উপজেলা বিএনপি মো.আবু বক্কর সিদ্দিক বাক্কার, যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি, মো.মানসুরুল হক রবিন সাধারণ সম্পাদক হোসেনপুর পৌর বিএনপি, মো.মুস্তাফিজুর রহমান টুটুল, যুগ্ম আহ্বায়ক হোসেনপুর উপজেলা বিএনপি, মো.সাদ্দাম হোসেন চান মিয়া যুগ্ম আহ্বায়ক হোসেনপুর উপজেলা বিএনপি, মো.আশরাফ আলী মৃধা টুটুল, যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি, মো.জহিরুল ইসলাম ওয়াসিম সহ সভাপতি, পৌর বিএনপি, মো.বাচ্চু মিয়া সহ সভাপতি, পৌর বিএনপি, মো.মোস্তাক আহমদ ডালিম -যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর বিএনপি, রাজীব আহমদ ও সভাপতি পৌর ছাত্রদল।