কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় চলতি মৌসুমে ৬ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ৮ হাজার চারশত ৭৬ হেক্টর জমিতে রোপা আমন আবাদ করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে আবহাওয়া প্রতিকূল থাকায় মাজরা পোকা বৃদ্ধি পাওয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হোসেনপুর উপজেলায় মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি অফিসার গন মাজরাপোকা, বাদামী গাছ ফড়িং, পাতামোড়ানো পোকা দমনে কৃষক দের মাঝে লিফলেট বিতরণ করে যাচ্ছে। পাশাপাশি ইঁদুর দমনে কৃষকদের করনীয় বিষয়ে ইঁদুর নিধন কৌশল বিষয়ক লিফলেট কৃষকদের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়েছে। এতে করে সচেতন হচ্ছে স্থানীয় কৃষকরা। বৃহস্পতিবার দিন ব্যাপী উপজেলার বিভিন্ন অঞ্চলে এসব সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেছেন তারা।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এ,কে,এম,শাহজাহান কবির জানান, বেশ কিছু দিন যাবত আবহাওয়া মেঘলা থাকায় এমন আবহাওয়া পোকামাকড় আক্রমণের অনূকুল পরিবেশ হিসাবে কাজ করে তাই কৃষকরা যেন সঠিক কীটনাশক সঠিক সময়ে সঠিক পরিমানে তাদের জমিতে প্রয়োগ করতে পারে সেই উদ্দেশ্যই কৃষি বিভাগ সচেতনা মূলক লিফলেট বিতরণ করে যাচ্ছে। তা ছাড়া সার্বক্ষনিক কৃষি পরামর্শ সেবা নিশ্চিত করার লক্ষ্যে উপসহকারী কৃষি অফিসারগন ছুটি দিনেও মাঠে কাজ করে যাচ্ছেন।
গত, ১০ ই অক্টোবর বৃহস্পতিবার জেলা কৃষি সম্প্রসাণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ হোসেনপুর উপজেলার রোপা আমন ধানের বিভিন্ন মাঠ পরিদর্শন গিয়ে কৃষকদের সাথে মতবিনিময় করেন।