শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের সচেতনতা মূলক লিফলেট বিতরণ

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৯৫ বার পড়া হয়েছে
আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের সচেতনতা মূলক লিফলেট বিতরণ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় চলতি মৌসুমে ৬ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায়  মোট ৮ হাজার চারশত ৭৬ হেক্টর  জমিতে  রোপা আমন আবাদ করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে আবহাওয়া প্রতিকূল  থাকায় মাজরা পোকা বৃদ্ধি পাওয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হোসেনপুর উপজেলায় মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি অফিসার গন মাজরাপোকা, বাদামী গাছ ফড়িং,  পাতামোড়ানো পোকা দমনে কৃষক দের  মাঝে লিফলেট বিতরণ করে যাচ্ছে। পাশাপাশি ইঁদুর দমনে কৃষকদের করনীয়  বিষয়ে  ইঁদুর নিধন কৌশল বিষয়ক লিফলেট কৃষকদের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়েছে। এতে করে সচেতন হচ্ছে স্থানীয় কৃষকরা।  বৃহস্পতিবার দিন ব্যাপী উপজেলার বিভিন্ন অঞ্চলে এসব সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেছেন তারা।
উপজেলা কৃষি অফিসার  কৃষিবিদ এ,কে,এম,শাহজাহান কবির জানান, বেশ কিছু দিন যাবত আবহাওয়া মেঘলা থাকায় এমন আবহাওয়া পোকামাকড় আক্রমণের  অনূকুল পরিবেশ হিসাবে কাজ করে তাই কৃষকরা যেন সঠিক কীটনাশক সঠিক সময়ে সঠিক পরিমানে তাদের জমিতে প্রয়োগ করতে পারে সেই উদ্দেশ্যই কৃষি বিভাগ  সচেতনা মূলক লিফলেট বিতরণ করে যাচ্ছে।  তা ছাড়া সার্বক্ষনিক কৃষি পরামর্শ সেবা নিশ্চিত করার লক্ষ্যে উপসহকারী কৃষি অফিসারগন ছুটি দিনেও মাঠে কাজ করে যাচ্ছেন।
গত, ১০ ই অক্টোবর বৃহস্পতিবার জেলা কৃষি সম্প্রসাণ অধিদপ্তরের  উপপরিচালক আবুল কালাম আজাদ হোসেনপুর উপজেলার রোপা আমন ধানের বিভিন্ন মাঠ পরিদর্শন গিয়ে কৃষকদের সাথে মতবিনিময়  করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com