সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

অ্যালকোহল পানে দুই তরুণীর মৃত্যু।

মাহহমুদুর রহমান তুরান, ফরিদপুর
  • আপডেট সময় শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৫৭ বার পড়া হয়েছে
অ্যালকোহল পানে দুই তরুণীর মৃত্যু।
ফরিদপুরে অ্যালকোহল পানে দুই তরুণীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মধ্যরাতের পরে ওই দুই তরুণীকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

নিহতরা হলেন, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী পূজা বিশ্বাস (২০)। তিনি মাগুরার শালিকা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে। অপরজন হলেন, সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রি পড়ুয়া রত্না সাহা (২৪)। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আম গ্রামের রতন কুমার সাহার মেয়ে।

নিহতদের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সরকারি রাজেন্দ্র কলেজে পড়ুয়া ওই দুই শিক্ষার্থী শহরের আলিপুরের কানাই মাতুব্বরের মোড় এলাকায় বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতেন। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় দুর্গাপূজা দেখে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন তারা। ক্রমশ অবস্থায় অবনতি ঘটলে মধ্যরাতে তাদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতদের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আরেকজন চিকিৎসাধীন অবস্থায় রাত ৪টার দিকে মারা যান।

এর সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এই প্রতিবেদকে বলেন, অ্যালকোহল পানে তাদের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com