সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ফরিদপুরে শেখ হাসিনাসহ আ.লীগের ৫০০ নেতাকর্মীর নামে মামলা।

মাহহমুদুর রহমান তুরান, ফরিদপুর
  • আপডেট সময় শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৮৭ বার পড়া হয়েছে
ফরিদপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আ.লীগের সভাপতি শেখ হাসিনা (৭৬), সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (৭৪), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৭৪) ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের নামে (৬৮) হত্যাচেষ্টা মামলা করা হয়েছে। এছাড়া ফরিদপুর জেলা আ.লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফসহ আ.লীগ ও তার অঙ্গ সংগঠনের ১২৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩০০/৪০০ জনকে মামলায় আসামি করা হয়। শনিবার (১২ অক্টোবর) সকালে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল প্রতিবেদককে এ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার কোতয়ালী থানায় এ মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী ফরিদপুরের কোতয়ালী থানার মামুদপুর এলাকার মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো. মুজাহিদুল ইসলাম (৪৬)। পুলিশ সুপার বলেন, এ মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ ১২৫ জন আ.লীগের নেতাকর্মীদের নামোল্লেখ করে ও অজ্ঞাত ৩০০/৪০০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

ফরিদপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আ.লীগের সভাপতি শেখ হাসিনা (৭৬), সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (৭৪), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৭৪) ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের নামে (৬৮) হত্যাচেষ্টা মামলা করা হয়েছে।

এছাড়া ফরিদপুর জেলা আ.লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফসহ আ.লীগ ও তার অঙ্গ সংগঠনের ১২৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩০০/৪০০ জনকে মামলায় আসামি করা হয়।

শনিবার (১২ অক্টোবর) সকালে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল প্রতিবেদককে এ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার কোতয়ালী থানায় এ মামলাটি দায়ের করা হয়।

মামলার বাদী ফরিদপুরের কোতয়ালী থানার মামুদপুর এলাকার মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো. মুজাহিদুল ইসলাম (৪৬)।

পুলিশ সুপার বলেন, এ মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ ১২৫ জন আ.লীগের নেতাকর্মীদের নামোল্লেখ করে ও অজ্ঞাত ৩০০/৪০০ জনকে আসামি করা হয়েছে।

মামলাটি তদন্তাধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com