রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার বগুড়ায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪ ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির

শুরু হয়েছে বিপিএল ড্রাফট, সরাসরি চুক্তিতে দল পেয়েছেন যারা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে
শুরু হয়েছে বিপিএল ড্রাফট, সরাসরি চুক্তিতে দল পেয়েছেন যারা

বিপিএল ২০২৫ আসর শুরু হবে চলতি বছরের শেষ দিকে। সম্ভাব্য তারিখ ২৭ ডিসেম্বর। তার আগে আজ ফ্র্যাঞ্চাইজিগুলো দল গুছিয়ে নেবে ড্রাফট থেকে। এরই মধ্যে ঢাকার সোনারগা হোটেলে শুরু হয়েছে প্লেয়ার্স ড্রাফট। ড্রাফটে উপস্থিত আছেন ঢালিউড সুপার স্টার শাকিব খান। ঢাকা ক্যাপিটালসের মালিক তিনি।

অবশ্য ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে খেলোয়াড় দলে ভেড়ানোর সুযোগ পেয়েছে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো। বিপিএলে আগে থেকে থাকা দলগুলো (চারটি দল) সরাসরি নিতে পেরেছে ১ জনকে। কারণ তাদের রিটেইন করার সুযোগ আছে।

এবার নতুন মালিকানায় যাওয়া (৩ দল) ফ্যাঞ্চাইজিগুলো সরাসরি চুক্তিতে দলে নিতে পেরেছে সর্বোচ্চ দুজন।

এক নজরে দেখে নেওয়া যাক সরাসরি চুক্তিতে দল পেয়েছেন যারা :

চিটাগং কিংস – সাকিব আল হাসান ও শরীফুল ইসলাম

ঢাকা ক্যাপিটালস – মোস্তাফিজুর রহমান ও তানজিদ হাসান

ফরচুন বরিশাল – তাওহীদ হৃদয়

সিলেট স্ট্রাইকার্স – জাকের আলী

খুলনা টাইগার্স – মেহেদী হাসান মিরাজ

রংপুর রাইডার্স – মোহাম্মদ সাইফউদ্দিন

দুর্বার রাজশাহী – এনামুল হক

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com