মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

কিশোরগঞ্জে গলায় জলপাইয়ের বিচি আটকে শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে
গলায় জলপাইয়ের বিচি আটকে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে গলায় জলপাইয়ের বিচি আটকে তুবা মনি (১ বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরের দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু তুবা মনি ওই গ্রামের মুজিবুর রহমানের মেয়ে।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. মোহাম্মদ ঈশা খাঁন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গলায় বিচি আটকে শ্বাসরোধ হয়ে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে।’

নিহত শিশুর স্বজনেরা জানায়, বুধবার দুপুরের দিকে বাড়িতে খেলা করার সময় একটি জলপাইয়ের বিচি মুখে নেয় তুবা মনি। একপর্যায়ে বিচিটি গলায় আটকে গেলে শ্বাসরোধ হয়ে খিঁচুনি শুরু হয় তুবার। পরে শরীর নিস্তেজ হয়ে পড়লে তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক তুবা মনিকে মৃত ঘোষণা করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com