নিহত শিশুর স্বজনেরা জানায়, বুধবার দুপুরের দিকে বাড়িতে খেলা করার সময় একটি জলপাইয়ের বিচি মুখে নেয় তুবা মনি। একপর্যায়ে বিচিটি গলায় আটকে গেলে শ্বাসরোধ হয়ে খিঁচুনি শুরু হয় তুবার। পরে শরীর নিস্তেজ হয়ে পড়লে তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক তুবা মনিকে মৃত ঘোষণা করেন।




























