শনিবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে ও রোববার ভোরে প্রশাসনের সহযোগিতায় কমলগঞ্জে স্থানীয় জনসাধারণ অর্ধশতাধিক গাড়ি আটকিয়ে রাখেন। এদিকে জরিমানা করে বালুর গাড়িগুলো ছাড়ার অনুমতি দিয়েছেন।
রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়ক বিভাগ, মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. কায়সার হামিদ গত ১৯ মে মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে লিখিত সচিত্র পত্রে বলেন, ‘কুলাউড়া-শমশেরনগর-শ্রীমঙ্গল সড়কে ২২ মে.টন লোড বহন করার অনুমোদন রয়েছে। তবে বালু বহনকারী ধারণ ক্ষমতার অধিক ভারি গাড়িতে বালু মহালদারদের ৪০ থেকে ৫০ টন বালু বহনকারী ভারী ট্রাক নিয়মিত চলাচলের কারনে ফাউন্ডেশনসহ সড়ক পেভমেন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব ভারী গাড়িতে বালু পরিবহন বন্ধ হওয়া প্রয়োজন।’
এব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, ‘অতিরিক্ত বোঝাই বালু বহনকারী ট্রাকগুলো রাতে আটক করেছে স্থানীয়রা। বিকেল ৪টার দিকে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে বালু বোঝাই ট্রাকগুলো ছেড়ে দেওয়া হয়েছে। নির্বাহী কর্মকর্তা আরও জানান, কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের কালীবাড়ি নামক স্থানে কালভার্ট নির্মান কাজ শেষ না হওয়া পর্যন্ত আর যেন বালু বোঝাই ট্রাক না যায় সেই নিদের্শ দিয়েছে বালু ইজারাদার প্রতিষ্টান কুকিল এন্টারপ্রাইজ এর জুয়েল আহমেদকে।’