শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে ১৫ বছর পর মন্দিরের জমি উদ্ধার

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ১৫ বছর পর মন্দিরের জমি উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ১৫ বছর পর আদালতের নির্দেশে কালী মন্দিরের ৩ শংতাশ জমি উদ্ধার করা হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার সাদেকপুর গ্রামে স্থাপিত কালী মন্দিরের জমি উদ্ধারের জন্য উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ভৈরব সহকারী জজ আদালত, বাজিতপুর চৌকির নাজির নাঈম চৌধুরী, ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তোফায়েল আহমেদ, আদালতের প্রসেস সার্ভার মো. নজরুল ইসলাম, আমিন কমিশনার মাহবুবুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।
.
জানা যায়, এলাকার একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় একই গ্রামের নগেন্দ্র চন্দ্র দাসের ছেলে নিরঞ্জন দাস, কমলরঞ্জন চন্দ্র দাস ও শুকুর চন্দ্র দাস জবরদখল করে মন্দিরের জমিতে দুটি ঘর তুলে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। এলাকার বসবাসরত প্রায় ৫শত হিন্দুদের দাবি দখলকারীদের কোন কাগজপত্র নেই। কিন্তু দখলকারী তিন ভাইয়ের দাবি মন্দিরের জমিটি তাদের বাপদাদার। জমি বেদখল থাকায় মন্দিরের কোন উন্নয়নমুলক কাজ করতে পারছিলেন না মন্দির কমিটি। এরই প্রেক্ষিতে গত সাড়ে তিন বছর পূর্বে জমি দখলের অভিযোগে মন্দির কমিটির সভাপতি বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা রায়ের পর আদালতের নির্দেশে রোববার (২৭ অক্টোবর) দুপুরে দখলকৃত মন্দিরের জমিতে থাকা দুটি আধাপাকা টিনের ঘর উচ্ছেদ করে ৩ শংতাশ জমি উদ্ধার করা হয়েছে।
.
স্থানীয় সাদেকপুর কালী মন্দির কমিটির সভাপতি দিলীপ সরকার জানান, দীর্ঘ ১৫ বছর পর অবৈধ দখলবাজদের হাত থেকে কালী মন্দিরের ৩ শতাংশ জমি আদালতের রায়ের মাধ্যমে দখলমুক্ত হয়েছে। জমি বেদখল থাকায় মন্দিরের কোন উন্নয়নমুলক কাজ করা যায়নি। এখন মন্দিরের উন্নয়ন কাজ করা যাবে।
.
এদিকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সঞ্জিত চন্দ্র শীল বলেন, এজন্য দেশের সরকারের কাছে আমরা কৃতজ্ঞ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com