নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে বিকেলে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির দ্বিতীয়বারের মতো নির্বাচিত কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মৌদুদুর রহমান কল্লোলের নেতৃত্বে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি নওগাঁ জেলা কমিটির একটি দল জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি একথাগুলো বলেন।
এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি নওগাঁ জেলা কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মৌদুদুর রহমান কল্লোল বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি নওগাঁ জেলা কমিটির ও সভাপতি। তিনি মহাদেবপুর উপজেলায় ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা হিসেবে কর্মরত। তাকে নওগাঁ বিভিন্ন মহল থেকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।