কিশোরগঞ্জের ভৈরবে র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হলো ৫৩তম জাতীয় সমবায় দিবস ২০২৪। “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার (২নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা সমবায় কর্মকর্তা রুবাইয়া বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট শবনম শারমিন। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রেদয়ান আহমেদ রাফি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শ্রেণীপেশার সমবায়ীরা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহি কর্মকর্তা শবনম শারমিন সততা, ন্যায়পরায়নতা ও পরিশ্রমের মাধ্যমে ভৈরবের সমবায়ীরা জাতীয় পর্যায়ে অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার ১২৬টি সমবায় সমিতির কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।