শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে
সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বুধবার (৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।”

এর আগে, ২ অক্টোবর পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়মের বিষয়টি খতিয়ে দেখতে সাকিব, তার স্ত্রী উম্মে আহমেদ শিশির এবং তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছিল বিএফআইইউ। তদন্ত শেষে সরকারের নির্দেশে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

এই ঘটনার পর সাকিবের দেশে ফেরার সম্ভাবনা আরও কমে গেছে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার বিষয়টি নিয়েও এখন সংশয় সৃষ্টি হয়েছে। যদিও তিনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে না খেলার কথা ঘোষণা করেছিলেন, তবে এরপর তার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত আসবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইতোমধ্যে তিনি টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।

এছাড়া, সাকিব গত ১২তম জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ৫ আগস্ট সংসদ ভেঙে দেয়ার পর তিনি সংসদ সদস্য পদ হারান এবং এরপর থেকে তিনি বিদেশে অবস্থান করছেন।

এই অবস্থায়, সাকিব কিছুদিন আগে হত্যাকাণ্ডের মামলায় আসামি হয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেই তিনি অবসর নিতে চেয়েছিলেন, কিন্তু তার সেই ইচ্ছা পূরণ হয়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com