বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হরমুজ পুনরুদ্ধার হলেও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না: রুবিও এলপি গ্যাসের দাম কমেছে ৫৫ টাকা খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিষ্ঠানটির নাম পাল্টে মায়ের নামে করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার যাত্রী নিহত ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে আজ ভোট ইসলামী ব্যাংক: মতিঝিলে ‘সচেতন গ্রাহক ফোরাম’ এর অবস্থান অব্যাহত চট্টগ্রামে হালিশহর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস পাকুন্দিয়ায় বিএনপির কর্মসূচিতে গুলিবর্ষণের ঘটনায় সাবেক ওসি ও এসআইসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা

কমলগঞ্জে জামায়াতে ইসলামী’র কার্যালয় উদ্বোধন

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার
  • আপডেট সময় শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৫৩ বার পড়া হয়েছে
কমলগঞ্জে জামায়াতে ইসলামী'র কার্যালয় উদ্বোধন

কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী এর কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা বলেন, বিগত সরকারের আমলে আমাদের উপর নির্যাতন-নিপিড়নের শেষ ছিলো না, স্বাধীন দেশ পেয়েছি, অত্যাচারীর পতন হয়েছে যার কারনে আল্লাহর উপর শুকরিয়া আদায় করছি এবং আমরা, জুলাই আগষ্টে সকল শহীদদের বদলা নিবো আল্লাহর দ্বীন কায়েমের মাধ্যমে।

মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলগঞ্জ উপজেলা শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ভানুগাছ বাজারের স্টেশন রোডস্থ রাজ্জাক ম্যানশনে এ কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর সৈয়দ মাসুক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান রাখেন কমলগঞ্জ উপজেলা ইসলামিক সোসাইটি এর সভাপতি সৈয়দ ইব্রাহিম মো. আব্দুহু, কমলগঞ্জ সদর ইউনিয়ন এর সভাপতি মো. এবাদুর রহমান, মাও আব্দুল মছব্বির, মাও সোয়েব আহমদ, ভানুগাছ বাজার পৌর বনিক সমিতির সহ সভাপতি কাজী মামুনুর রশিদ, মুন্সিবাজার ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি জুনেদ আহমেদ, ডাক্তার মিসকাত আহমেদ, এড আসাদউল্লা সাফায়াত, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি তানভীর আহমদ ওয়াসিম, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্র শিবিরের সভাপতি জিয়াউর রহমান এবং সাংবাদিক সাব্বির এলাহী।

এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ এবং সাংবাদিক বৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com