শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১২৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে আল আমিন (১৪) নামের এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাঁর হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। সদর উপজেলার পাঁচধা এলাকার একটি ধানখেত থেকে আজ সোববার দুপুরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

আল আমিন তাড়াইল উপজেলার বেরামতলা গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ্ আল মামুন।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় আল আমিন। পরে রাতে আর বাড়ি ফেরেনি সে। সোমবার সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের পাঁচধা এলাকার নীরব রাস্তার পাশের ধানখেত তার মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠায়।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলেও জানান ওসি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com