বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

দুই দফা দাবিতে কিশোরগঞ্জে তাবলীগ সা’দ গ্রুপের স্মারকলিপি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে
দুই দফা দাবিতে কিশোরগঞ্জে তাবলীগ সা’দ গ্রুপের স্মারকলিপি

দুই দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দিয়েছে কিশোরগঞ্জে তাবলীগ জামাত সা’দ গ্রুপ।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে শুরা সদস্য মাওলানা মো. আজিমুদ্দিন, মো. শফিকুল আলম, মো. শামছুল হুদা, মো. আবুল কাশেম, অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম ও প্রফেসর বুরহান উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত স্মারকলিপিটি তুলে দেওয়া হয় জেলা প্রশাসক ফৌজিয়া খানের হাতে।

স্মারকলিপিতে তাবলীগের একাংশের বিশ্ব আমীর হযরত মাওলানা সা’দকে বাংলাদশে আগমনের সুযোগ প্রদান, জুবায়ের গ্রুপের হামলা নির্যাতন বন্ধ ও কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার দখল হওয়া মার্কাজ মসজিদগুলো মুক্ত করার দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়েছে, মাওলানা সা’দ সারা বিশ্বে বাধাহীনভাবে তাবলীগের কাজ করছেন। বাংলাদেশের বিশ্ব ইজতেমায়ও প্রধান বক্তা থাকতেন এবং আখেরি মোনাজাত পরিচালনা করতেন।

অথচ গত ৭ বছর ধরে তিনি বাংলাদেশে আসতে পারছেন না, বয়ান করতে পারছেন না। মাওলানা জুবায়ের পন্থী ‘শুরাই নেজাম’ নামধারী ব্যক্তিরা অপপ্রচার চালিয়ে ৭ বছর ধরে সা’দ পন্থীদের মসজিদের দাওয়াতের কাজ বন্ধ করে দেওয়াসহ হত্যা ও মারধর চালাচ্ছেন।

দেশের সকল মসজিদে বাধাহীনভাবে তাবলীগের কাজ পরিচালনা ও দখলকৃত মার্কাজ মসজিদগুলো মুক্ত করার দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com