বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

কিশোরগঞ্জে শীতবস্ত্র বিতরণ করেছে ❝দুর্বার প্রজন্ম❞

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ২৩১ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে শীতবস্ত্র বিতরণ করেছে ❝দুর্বার প্রজন্ম❞

উষ্ণতার পরশ; শীতবস্ত্র বিতরণ সফলভাবে সম্পন্ন করেছে দুর্বার প্রজন্ম নামে একটি সংগঠন। শীতের শুরুতেই এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সবাই।

শুক্রবার (২২ নভেম্বর) সকালে বৌলাই ইউনিয়নের পাটধা নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয়। এসময় বৌলাইসহ আশেপাশের এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের উদ্যোগে ১১১টি কম্বল বিতরণ করা হয়। সুবিধাভোগীদের মধ্যে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে প্রতিবন্ধী, বয়স্ক, ভিক্ষুক এবং এতিমদের।

কিশোরগঞ্জে শীতবস্ত্র বিতরণ করেছে ❝দুর্বার প্রজন্ম❞

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. মাহফুজুর রহমান সোহাগ, সংগঠন প্রধান রাকিব আহমেদ মেরাজ, ❝উষ্ণতার পরশ❞ কর্মসূচির আহবায়ক এবং দুর্যোগ ও ত্রাণ শাখার প্রধান আহবায়ক জহিরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও স্বাস্থ্য ও চিকিৎসা, ক্রীড়া, শিক্ষা, মানবকল্যাণ, কর্মসংস্থান, মাদক ও দুর্নীতি, বন ও পরিবেশ, আইন ও মানবাধিকার শাখার প্রধান ও সংগঠনের শুভাকাঙ্ক্ষী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসময় সংগঠনের আলোচকবৃন্দরা জানান, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বর্তমান প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে দুর্বার প্রজন্ম সবসময় মানবিক কার্যক্রম চালিয়ে যাবে। তরুণ ও যুবসমাজকে সঙ্গে নিয়ে নিজেদের পরিবর্তনের মাধ্যমে সমাজ পরিবর্তনের স্বপ্ন বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।

সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় কিশোরগঞ্জ সদরের বৌলাই ইউনিয়নে। চলতি বছরের ৫ আগষ্টের পর থেকে সংগঠনটি ফেনীর বন্যাদুর্গতদের তহবিল প্রদান সহ, মানবতার দেয়াল কার্যক্রম, বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা এবং নিয়মিত রক্তদান, দুস্থদের বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা প্রদান, মাদকবিরোধী প্রচারণা, ছিন্নমূল পরিবারের মাঝে স্বনির্ভর প্রকল্প (ছাগল, হাঁস-মুরগি বিতরণ), এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ এবং তিনজন শিক্ষার্থীকে নিয়মিত শিক্ষা বৃত্তি প্রদান করে আসছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মাহফুজুর রহমান জানান, দুর্বার প্রজন্ম শীঘ্রই ক্রীড়া, মানবকল্যাণ, বন ও পরিবেশ, লাইব্রেরি স্থাপনসহ সমাজকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com