শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের প্রাণহানি জুলাই নিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল

নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেছেন, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এখনও নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি। তবে নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টাই ঘোষণা করবেন। এ নিয়ে বাকিরা যারা কথা বলছেন, সেগুলো তাদের ব্যক্তিগত মতামত বলেও জানিয়েছে প্রেস উইং।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সমসাময়িক ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

এরআগে, দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) আরও চার কমিশনার শপথ নেন। শপথের পর নতুন সিইসি এ এম এম নাসির উদ্দীন জানান, এরই মধ্যদিয়ে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে।

জাতীয় নাগরিক কমিটির নির্বাচন কমিশন প্রত্যাখান প্রসঙ্গে প্রধান উপদেষ্টার আরেক উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, প্রত্যেকে তার মতামত দিতে পারেন। কিন্তু সরকার নির্বাচন কমিশন গঠন করেছে সম্পূর্ণ আইন মেনে।

সরকার ব্যাটারিচালিত রিকশা নিয়ে আইনি প্রক্রিয়ায় সমাধান চায় জানিয়ে উপ-প্রেস সচিব বলেন, ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে সরকার আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। সুপ্রিম কোর্টের কাছ থেকে এ বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে আমরা আশা করছি।

গুম সংক্রান্ত বিষয়ে শাস্তির একটি সংবাদ গণমাধ্যমে ছড়িয়ে পড়া প্রসঙ্গে উপ-প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, গুম কমিশন সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি বা জমা দেয়নি। তবে কিছুদিন আগে প্রধান উপদেষ্টাসহ আরও কয়েকজন উপদেষ্টা মিলে গুম কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তারা প্রতিশ্রুতি দিয়েছেন, ডিসেম্বরের মাঝামাঝি তারা একটি অন্তর্বর্তী প্রতিবেদন দেবেন। তার ভিত্তিতে সরকার যদি ব্যবস্থা নেয়া প্রয়োজন মনে করে, তাহলে ব্যবস্থা নেবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com