রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার বগুড়ায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪ ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির

রাজশাহীতে শেষ হলো এক মাস মেয়াদী ইয়ুথ কিচেন বিষয়ক প্রশিক্ষণ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

রাজশাহীতে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শেষ হলো এক মাস মেয়াদী ইয়ুথ কিচেন (রান্না) বিষয়ক প্রশিক্ষণ কোর্স। সেই লক্ষ্যে রোববার (২৪ নভেম্বর) বিকেলে জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রে সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক এটিএম গোলাম মাহবুব।

এক মাস মেয়াদী ইয়ুথ কিচেন (রান্না) বিষয়ক প্রশিক্ষণ কোর্সে ২৫ জন শিক্ষার্থী অংশগ্ৰহণ করেন। এই প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট ও সনদপত্র তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দক্ষ জনবল একটি দেশের মূল চালিকাশক্তি।বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধির দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়ানোর জন্য দেশের যুবসমাজকে গুরুত্ব দিতে হবে; দক্ষ করে গড়ে তুলতে হবে।সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর বেকার যুবকদের দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সম্পৃক্ত করে তাদের স্বাবলম্বী করার পাশাপাশি দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে কাজ করছে যুবাদের  কর্মস্পৃহা  এবং  কর্মোদ্দীপনা কাজে  লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এরই অংশ হিসেবে এক মাস মেয়াদী ইয়ুথ কিচেন (রান্না) বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com