শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

হোসেনপুরে নবাগত ইউএনও সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে
হোসেনপুরে নবাগত ইউএনও সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জের হোসেনপুরে নবাগত ইউএনও কাজী নাহিদ ইভার সাথে পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভার সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় বিএনপি, জামাতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সহযোগী সংগঠন, ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
.
এ সময় ইউএনও  কাজী নাহিদ ইভা উপজেলার আইনশৃংখলার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। ইভটিজিং, মাদক নির্মূলে প্রশাসন জিরো টলারেন্স করার প্রত্যয় ব্যক্ত করেন। কেহ যাতে  বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান রেখে  আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সহযোগিতা কামনা করেন। কেহ যাতে আইন নিজের হাতে তোলে না নেয় সে আহ্বান ও রাখেন।
.
সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল হোসাইন, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন, সমাজ সেবা অফিসার এহচানুল হক, জেলা বিএনপির কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মাজহারুল ইসলাম, জেলা পূজা উদযাপন কমিটি সহ সভাপতি প্রদীপ কুমার সরকার, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেখ নেওয়াজ,  হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম জহির রায়হান, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আছমা, পৌর বিএনপির সভাপতি এ কে এম শফিকুল হক, সাংবাদিক সাগর মিয়া ও দৈনিক ভোরের কাগজ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com