শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের প্রাণহানি জুলাই নিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল

গত ৩ নির্বাচনে কাউকে কাউকে বাধ্য করা হয়েছিল সত্য না বলতে: বদিউল আলম

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে
গত ৩ নির্বাচনে কাউকে কাউকে বাধ্য করা হয়েছিল সত্য না বলতে: বদিউল আলম

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, গত ৩ নির্বাচনে কেউ কেউ ইচ্ছা করে সত্য কথা বলেনি। আর কাউকে কাউকে বাধ্য করা হয়েছিল সত্য না বলতে।

শুক্রবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এফডিসিতে ‘সুষ্ঠু নির্বাচনের জন্য ইসি, প্রার্থী ও নাগরিকের ভূমিকা’ নিয়ে ছায়া সংসদে তিনি এই কথা বলেন।

বদিউল আলম বলেন, গত তিন নির্বাচনে যারা নির্বাচনি অপরাধ করেছেন তাদের শাস্তির আওতায় আনা উচিত। সবচেয়ে বড় অপরাধ করেছে নির্বাচন কমিশন। গত ৩ নির্বাচনে কেউ কেউ ইচ্ছা করে সত্য কথা বলেনি। আর কাউকে কাউকে বাধ্য করা হয়েছিল সত্য না বলতে।

নতুন নির্বাচন কমিশনের বিষয়ে সংস্কার কমিশনের প্রধান বলেন, বৃক্ষ তার ফলে পরিচয়। এই ইসির জন্য বড় চ্যালেঞ্জ নাই। কারণ, গতবারের মতো ক্ষমতাসীন রাজনৈতিক দলের চাপ নাই।

এ ছাড়া সরকার সাহায্য না করলে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনেরও (ইসি) সুষ্ঠু ভোট আয়োজন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

নারী ভোটার ও প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ হতে পারে বলেও মন্তব্য করেন সংস্কার কমিশন প্রধান। নির্বাচন ব্যবস্থা সংস্কার গুরুত্বপূর্ণ। তবে সংস্কারের জন্য সময় দিতে হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com