শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

রেলক্রসিংয়ে আটকে থাকা প্রাইভেটকারকে দুমড়ে-মুচড়ে দেয় ট্রেন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে
রেলক্রসিংয়ে আটকে থাকা প্রাইভেটকারকে দুমড়ে-মুচড়ে দেয় ট্রেন

রাজধানীর মগবাজার রেলক্রসিং এলাকায় কমলাপুরগামী ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায়। তবে বিপদ বুঝতে পেরে গাড়ির চালক নেমে যান। ফলে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের দেয়া তথ্যমতে, সোয়া ৬টার দিকে সড়কে যানজট থাকায় প্রাইভেটকারটি ক্রসিংয়ে আটকা পড়েছিল। কমলাপুরগামী ট্রেনটি আসার সময় হলে লাইনম্যান ব্যারিয়ার ফেলে দেন। যানজট থাকায় প্রাইভেটকারটি সামনে বা পেছনে সরতে পারেনি। এ সময় ট্রেন দেখে গাড়ি থেকে নেমে নিরাপদ অবস্থানে সরে যান চালক। গাড়িতে আর কোনো যাত্রী ছিল না। পরে ট্রেন এসে গাড়িটিতে ধাক্কা দিলে সেই গাড়ির আশপাশে থাকা আরও কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

পুলিশ জানায়, পুরো ঘটনায় কোনো হতাহত নেই। ঘটনার পর অন্য গাড়িগুলো চলে যেতে পারলেও প্রাইভেটকারটি বেশ ক্ষতিগ্রস্ত হওয়ায় রেকারের মাধ্যমে গাড়িটি সরিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com