শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

সবাই মিলে ষড়যন্ত্র মোকাবিলা করব: ড. ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বিএনপি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১০৬ বার পড়া হয়েছে

অতিদ্রুত সংস্কার করে নির্বাচন দেয়ার তাগিদ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সবাই মিলে ষড়যন্ত্র মোকাবিলার করব।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যের লক্ষ্যে প্রধান উপদেষ্ট ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বৈঠকে বিএনপির প্রতিনিধিদলে আরও ছিলেন আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

দেশের অস্তিত্ব রক্ষার প্রশ্নে সব দলের মত একই উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, এই ডিসেম্বরে আমরা বিজয় লাভ করেছি লাখো শহীদের রক্তের বিনিময়ে…স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, গণতন্ত্রের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য।

তিনি আরও বলেন, পতিত সরকার বিদেশে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিদেশে যে সব দেশ সেই পতিত সরকারকে সহযোগিতা করছে, তাদের বিরুদ্ধে সবাই ঐকমত্য প্রকাশ করেছেন।

বাংলাদেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা হচ্ছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জনগণ যেমনভাবে জুলাই-আগস্টের ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে; তাদের, তাদের সহযোগিতাকারী ও তাদের ষড়যন্ত্রকে সেভাবে সবাই মিলে মোকাবিলা করা হবে।

মোশাররফ হোসেন বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, জাতীয় ঐক্য সৃষ্টির জন্য তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। আজকে রাজনৈতিক দলগুলোর যারা উপস্থিত ছিলাম, আমরা সবাই ঐক্য প্রতিষ্ঠার জন্য একমত হয়েছি।

নির্বাচন প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, আমরা নির্বাচন সম্পর্কেও বলেছি। এই সরকার জনগণের অধিকার ফিরিয়ে দেয়ার বিষয়ে ওয়াদাবদ্ধ। আমরা বলেছি, অতি দ্রুত সংস্কার সাধন করে নির্বাচনের একটা রোডম্যাপ (পথনকশা) দিতে, জনগণ একটি রোডম্যাপ পেলে, নির্বাচনমুখী হয়ে গেলে যেসব ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন, এসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com