শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

হোসেনপুরে মাচা পদ্ধতিতে লাউ চাষে আলামীনের বাজিমাত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে
হোসেনপুরে মাচা পদ্ধতিতে লাউ চাষে আলামীনের বাজিমাত
কিশোরগঞ্জের হোসেনপুরে আমন ধান ক্ষেতে মাচা পদ্ধতিতে লাউ চাষ করে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের অটো রিকশা চালক আল আমীন।
তিনি অটোরিকশা চালানোর পাশাপাশি বিভিন্ন প্রকার সবজি চাষাবাদে ব্যাপক সফলতা পেয়েছেন। তার স্ত্রীর অন্যান্য কাজের পাশাপাশি তাকে ওই সবজি চাষে সার্বক্ষণিক সাহায্য করে থাকেন।
সরেজমিনে তথ্য সংগ্রহকালে আলামীন জানান, চলতি মৌসুমে তিনি ১০ শতাংশ জমিতে বড় দুটি মাচায় লাউ চাষ করেছেন। বর্ষা মৌসুমে কাদা ও বৃষ্টির কথা মাথায় রেখে বেড পদ্ধতিতে কয়েক প্রজাতির হাইব্রিড জাতের লাউ গাছের চারা রোপণ করেছেন। মোট দুটি চারা প্রতি চারটি বেড রয়েছে তার ক্ষেতে । সেখানে প্রায় তিন ফুট দূরত্ব বজায় রেখে রোপন করেছেন ওইসব লাউয়ের চারা। ফলে শতাংশ প্রতি ৫০০-৭০০ টাকা খরচ হয়েছে। এ জাতের লাউ গাছ ৪০-৪৫ দিন পর্যন্ত ভালো ফলন দিয়ে থাকে। এর পর থেকে ফলন কমতে থাকে।এজন্য প্রতি ৪ মাস পর পর নতুন করে লাউ গাছের চারা রোপণ কিংবা অন্য কোন ফসলের চাষ করে থাকেন তিনি। এ জাতের লাউ সারা বছর চাষ করা যায়। তাই সব খরচ বাদ দিয়ে আল আমীনের গত বছর প্রায় ২৫ হাজার টাকা  লাভ করেছেন।
.
আল আমীনের স্ত্রী জরিনা বেগম জানান তারা দুজন শখের বসে গত বছর পরিক্ষামূলক ভাবে চার শতাংশ জমিতে লাউ চাষ করে কাঙ্খিত সফলতা পেয়ে এ বছর ১০ শতাংশের বেশি জমিতে লাউ চাষ করেছেন। রোগ বালাই ও অন্যান্য সমস্যা ইউটিউব দেখে নিজে নিজেই সমাধান করেন। তাই লাউ চাষে তুলনামূলক খরচ কম হয়ে থাকে তাদের। ফলে সব খরচ বাদ দিয়ে এ বছর লাউ চাষে প্রায় ৫০ হাজার টাকা আয় করতে পারবেন বলে আশা করছেন আলামীন দম্পতি।
.
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহজাহান কবির জানান,অটোরিকশা চালানোর পাশাপাশি লাউ চাষে আলামীনের এমন অভাবনীয় সফলতা সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। তার দেখা দেখি এখন স্বল্প আয়ের অনেকেই লাউ চাষে আগ্রহী হয়ে ওঠছেন। তাই আল আমীনসহ সবাইকে আধুনিক পদ্ধতিতে লাউ চাষে প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণ দিতে সচেষ্ট রয়েছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com