শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের প্রাণহানি জুলাই নিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল

থার্টিফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো নিষেধ: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬ বার পড়া হয়েছে
থার্টিফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো নিষেধ: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, থার্টি-ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস উড়ানো নিষেধ করা হয়েছে। তিনি বলেন, থার্টি-ফার্স্ট নাইটে আমরা ফানুস উড়াতে নিষেধ করেছি। আতশবাজি ফোটানোও নিষেধ করেছি। রোববার (৮ ডিসেম্বর) বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উদযাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, থার্টি-ফার্স্ট নাইট উপলক্ষে অনেক সময় আমাদের তরুণদের মধ্যে বিশৃঙ্খলা দেখা যায়। অনেক সময় তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পানি-টানি খায়। এ বিষয়ে আপনারা তাদেরকে নিষেধ করতে পারেন। তাহলে তারা সাবধান হবে। থার্টি-ফার্স্ট নাইটে যে নরমাল বারগুলো আছে আমরা সেগুলো বন্ধ রাখবো।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, থার্টিফার্স্ট নাইটে রাস্তাঘাটে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেজন্য ব্যবস্থা নেয়া হয়েছে।

সীমান্তে এক ধরনের উত্তেজনা রয়েছে। আমরা সীমান্তে কতটা সতর্ক আছি- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে পুরো আমরা সতর্ক আছি। শুধু সিলেট নয়, বেনাপোল এবং অন্যান্য স্থানেও তারা (বিজিবি) সতর্ক রয়েছে। আপনারা সত্যি খবরটা প্রকাশ করুন, যারা মিথ্যা খবর প্রচার করে ওদের মুখে চুনকালি পড়বে। বর্ডারে অবৈধ অনুপ্রবেশ কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com