রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার বগুড়ায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪ ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির

তাড়াইলে প্রধান শিক্ষক সাবেরীর অপসারণ দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে
তাড়াইলে প্রধান শিক্ষক সাবেরীর অপসারণ দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা রাজ চন্দ্র রায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈন উদ্দিন সাবেরীর নানা অপকর্ম, অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে
সকল শ্রেণী-পেশার মানুষ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলার তালজাঙ্গা বাজার খেলার মাঠের সামনের সড়কে প্রধান শিক্ষকের নারী কেলেঙ্কারি, স্বেচ্ছাচারিতা ও নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণ দাবিতে ব্যানার হাতে সাবেক শিক্ষার্থী-অভিভাবক, এলাকাবাসী ও ভুক্তভোগীরা জড়ো হয়ে এ মানববন্ধন পালন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, ওমর ফারুক কাঞ্চন, ফিরোজ খান লিটন, মাখদুম সাত্তার রুবেল, জুয়েল পাশা, শরীফ ভুঁইয়া, আশিকুর রহমান আশিক,সৌকত হোসেন বিপ্লব, কিরণ ভুঁইয়া, সিরাজুল ইসলাম রুবেল, আসাদুল্লাহ ও ফখরুজ্জামান প্রমূখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আশপাশের সকল সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় প্রধান শিক্ষক মঈন উদ্দিন সাবেরী ও সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের নানা অনিয়ম ও দুর্নীতি তুলে ধরে শ্লোগান দিতে দেখা যায়।

এ ব্যাপারে জানতে তালজাঙ্গার রাজ চন্দ্র রায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈন উদ্দিন সাবেরীর ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী বলেন, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিদ্যালয়ের অভিভাবক, শুভাকাঙ্খী, শিক্ষানুরাগী ও এলাকাবাসীর স্বাক্ষরে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্তের জন্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুজ্জামানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাকী দুজন হলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আসফিয়ার আহমেদ সাগর।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com