সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ভাঙ্গায় নানা আয়োজনে জাতীয় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত 

মোঃ মাহমুদুর রহমান (তুরান), ফরিদপুর
  • আপডেট সময় শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫৯ বার পড়া হয়েছে
ভাঙ্গায় নানা আয়োজনে জাতীয় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
ফরিদপুরের ভাঙ্গায় শহীদ বুদ্ধিজীবিদের স্মরনে আলোচনা সভা, শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জান্দিগ্রাম বদ্ধভূমি, চন্ডদাসদী গ্রামে ৭১ সালে হত্যাকান্ডের স্মরণে স্মৃতিস্তম্ভ পরিদর্শন, মাধবপুর জাতীয় কবরস্থান পরিদর্শন, দোয়া মোনাজাত সহ নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।
.
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সুধী সমাজ, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার লোক অংশগ্রহন করেন।
.
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান পান্না, বীর মুক্তিযোদ্ধা মাহবুব হোসেন মোতালেব, গোলাম মোস্তফা, মোঃ জমির আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া,নির্বাচন কর্মকর্তা হাচেন উদ্দিন প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com