শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় র‍্যালি শুরু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১০৫ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় র‍্যালি শুরু

বিজয় র‍্যালি শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। র‍্যালিতে ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে স্মরণ করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর পোনে ১২টা নাগাদ র‍্যালিটি শুরু হয়। এটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে ফিরবে।

জুলাই অভ্যুত্থানে আহতরা র‍্যালিতে যোগ দিয়েছেন। তারা মিছি লের সামনের সারিতে রয়েছেন। দ্বিতীয় সারিতে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল কাশেম ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীসহ দেশভাগের সময়কার নেতাদের ছবি রাখা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে লেখা হয়েছে ‘আজাদী-৪৭, মুক্তিযুদ্ধ-৭১, স্বাধীনতা-২৪’।

এ সময় তারা ‘তোমার দেশ, আমার দেশ; বাংলাদেশ, বাংলাদেশ’, ‘দিল্লি না ঢাকা; ঢাকা ঢাকা’সহ একাধিক স্লোগান দেন।

বিজয় র‍্যালিতে নারীদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের উপস্থিত রয়েছেন।

র‍্যালিতে উপস্থিত রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহবায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকারসহ প্রমুখ।

এর আগে, সকাল ১০টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হতে থাকেন ছাত্র-জনতাসহ সংগঠনের নেতাকর্মীরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com