মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

মহান বিজয় দিবসে সড়কে ঝড়লো ৫টি তাজা প্রাণ!

হৃদয় আজাদ, ভৈরব, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে
মহান বিজয় দিবসে সড়কে ঝড়লো ৫টি তাজা প্রাণ!

কিশোরগঞ্জের ভৈরবের জগন্নাথপুরে দুই কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার ত্রীমুখী সংঘর্ষে ৩নারীসহ ৫জন নিহত হয়েছেন। আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে দশটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের পুরাতন ব্রক্ষ্মপুত্র সেতু সংলগ্ন জগন্নাথপুর এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।

খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমীন মিয়ার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করেন। তিনি জানান, উদ্ধার শেষে লাশগুলি ভৈরব হাইওয়ে থানার এএসআই রাসেল মিয়াকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ৫জনের মাঝে ২জনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি গ্রামের পরশ আলীর ছেলে অটোরিকশা চালক শাহিন আলম (২৩) ও অপরজন একই গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে রাজন মিয়া (১৭)। বাকি তিন নিহত নারীর নাম-পরিচয় এখনো জানাযায়নি। তবে মরদেহগুলির পরিচয় সনাক্তের কাজ চলছে বলে জানিয়েছেন ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন।

জানা যায়, সকাল পৌনে দশটার দিকে নরসিংদীর নীলকুঠী এলাকা হয়ে তিনজন নারী ও একজন পুরুষ যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা ভৈরব অভিমূখী আসছিলো। অটোরিকশাটি পুরাতন ব্রক্ষ্মপুত্র সেতু পাড়ি দিয়ে ভৈরব প্রান্তের জগন্নাথপুর এলাকায় পৌঁছলে, একই দিক থেকে আসা ফ্রেশ কোম্পানীর একটি কাভার্ড ভ্যান যাত্রীবাহী অটোরিকশাটিকে পিছন থেকে সজোরে ধাক্কা দিলে বিপরীত দিক থেকে আসা অপর আরেকটি কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুছড়ে গেলে চালকসহ চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর দুটি কাভার্ড ভ্যানই ফেলে পালিয়ে যাওয়ায় চালকদের আটক করা সম্ভব হয়নি। তবে তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সাজু মিয়া।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com