শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

কেরানীগঞ্জে রুপালি ব্যাংকের সবাইকে জিম্মি করেছে ডাকাতদল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে
কেরানীগঞ্জে রুপালি ব্যাংকের সবাইকে জিম্মি করেছে ডাকাতদল

রাজধানী ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়ায় রুপালি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকসহ উপস্থিত সবাইকে জিম্মি করে রেখেছে সংঘবদ্ধ ডাকাত দল।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে পাকাপুল এলাকার জিঞ্জিরা শাখায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে চুনকুটিয়ায় রুপালি ব্যাংকের ভেতরে ডাকাত ঢুকেছে খবর পেয়ে লোকজন জড়ো হতে শুরু করে। এর মধ্যে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব এসে উপস্থিত হয়। ব্যাংকের গেটের ভেতর থেকে দরজা লাগিয়ে রাখা হয়েছে। ভেতরে গ্রাহক থাকতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। ভেতর থেকে একটি গুলির আওয়াজও পাওয়া গেছে। ব্যাংকের ভেতরে কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত সবাইকে ডাকাত দল জিম্মি করে রেখেছে।

এ ব্যাপারে চুনকুটিয়া এলাকার বাসিন্দা মোতালিব হোসেন বলেন, দুপুরের দিকে হঠাৎ ব্যাংক এলাকা থেকে ডাক-চিৎকার শুনে আমরা দৌঁড়ে যাই। এ সময় ডাকাত দল ভবনের ভেতরে ঢুকে পড়ে। একপর্যায়ে তারা কেঁচিগেইট তালা দিয়ে দেয়। আমরা দ্রুত থানায় তথ্য জানাই। পরে পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর র‌্যাব, সেনাবাহিনী এসে উপস্থিত হয়। এখনো ভেতর থেকে কাউকে উদ্ধার করা হয়নি।

ব্যাংকের ম্যানেজার শেখর মণ্ডল বলেন, ঘটনার সময় আমি ব্যাংকের বাইরে ছিলাম। তবে তাদের (ডাকাত) সঙ্গে আমরা নেগোশিয়েট করছি।

ব্যাংকের জেনারেল ম্যানেজার (জিএম) ইসমাইল হোসেন শেখ বলেন, ব্যাংকের ভেতরে ৩ জন ডাকাত অস্ত্রসহ ঢুকেছে। তারা আটকা পড়ার পর নিরাপদ প্রস্থান ও ১৫ লাখ টাকা দাবি করছে। আইনশৃঙ্খলা বাহিনী ও আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ব্যাংকের ভেতরে দুই থেকে তিনজন ডাকাত অবস্থান করছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com