শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

দাবি না শুনলে বিকেলের মধ্যে সড়ক অবরোধের ঘোষণা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে
দাবি না শুনলে বিকেলের মধ্যে সড়ক অবরোধের ঘোষণা

তিন দফা দাবিতে প্রধান বিচারপতির বাসভবনের সামনে অবস্থান করছেন ইনকিলাব মঞ্চের নেতারা। বিকেলের মধ্যে কোনো একজন উপদেষ্টা গিয়ে যদি তাদের দাবিগুলো না শোনেন তাহলে সড়ক অবরোধ করবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে পূর্ব ঘোষণা অনুযায়ী প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সামনে যেতে চায় ইনকিলাব মঞ্চ। কিন্তু পুলিশের বাধার মুখে সোয়া ১টার দিকে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে প্রধান বিচারপতির বাসভবনে সামনে বসে পড়েন সংগঠনটির নেতারা।

আন্দোলনকারীরা জানান, জেলা-উপজেলার ভাইদের জীবন বিপন্ন। আওয়ামী লীগের বিচারের দাবি করার কথা ছিল রাজনৈতিক দলগুলোর, কিন্তু তারা ক্ষমতার ভাগাভাগিতে ব্যস্ত। অথচ ছাত্র জনতার জীবন বিপন্ন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী বলেন, এখন পর্যন্ত ৫ জন শহীদ হয়েছে, নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হচ্ছে না কেন? রাজনৈতিক দলের মাঠে থাকার কথা ছিল। জীবনের ঝুঁকি নিয়ে কথা বলছি। তৃণমূলে ছিনতাই, চুরির আদলে গুপ্ত হত্যা হচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগের প্রতি এতো দরদ, কিন্তু তারা সুযোগ পেলে আমাদের হত্যা করবে। ইন্টারপোলের মাধ্যমে যখন শেখ হাসিনার বিচার করার কথা হচ্ছে, তখন জঙ্গিলীগ গুপ্ত হত্যা করছে।

ইনকিলাব মঞ্চের ৩ দফা দাবি হলো-

১. আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা।

২. গুপ্তহত্যা থেকে বিপ্লবীদের বাঁচাতে সব স্তরের আওয়ামী লীগের কমিটিতে থাকাদের গ্রেপ্তার করা।

৩. প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ জুলাই বিপ্লবের সব যোদ্ধাকে জীবনের নিরাপত্তা দেয়া।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com